—এ বছর বাইশে শ্রাবণে, নিবেদনগীতি আলেখ্য -“কে বলে গো সেই প্রভাতে নেই আমি…..

:২২ শে শ্রাবণ মানে বাংলার সাংস্কৃতিক জগতে এক ইন্দ্রপতন। সেদিন বাঙালির হৃদয়ের ঠাকুর এর বিসর্জন হয়েছিল। কিন্তু এই দিন কি কেবলমাত্র বিয়োগান্তক আর অশ্রুপাতের সমাহার! রবীন্দ্রনাথ নিজে কিন্তু সে কথা বলেন নি। তাই তিনি বলেছিলেন, “কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি” তাইবাইশে শ্রাবণ উজ্জাপনের দিন, অনুভবের দিন। একটা চলে যাওয়া চলে গিয়েও কিভাবে আমাদের কানে কানে রোজ বলে, “আমার যাওয়া তো নয় যাওয়া” – এ হলো সেই দর্শন কে উপলব্ধির দিন।জানালেন, অনুষ্ঠান ভাবনা ও পরিচালনার দায়িত্বে থাকা জয় দত্তগুপ্ত এবং ঋতুপর্ণা সিংহরায়।গানে, গল্পে আমরা সেই রবি-ম্যাজিক দেখবো, শুনবো, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, মৌনিতা চট্টোপাধ্যায়, ডক্টর পার্থসারথি মুখার্জী এবং নবাগতা সৌমি মুখার্জীর কণ্ঠে। আগামী ৮ আগস্ট, ২২ শে শ্রাবণ, গড়িয়া মহামায়াতলার জয় হিন্দ অডিটরিয়ামে, ঠিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
