পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার পদাধিকারীদের নাম ঘোষণা করলেন ওংকার নাথ মিশনের রাষ্ট্রীয় মহাসচিব।

পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার পদাধিকারীদের নাম ঘোষণা করলেন ওংকার নাথ মিশনের রাষ্ট্রীয় মহাসচিব।

গুরুপূর্ণিমা’-র পবিত্র তিথিতে ‘ওঙ্কারনাথ মিশন’-এর সাংগঠনিক তথা ধর্মীয় শক্তিবৃদ্ধির লক্ষ্যে সংগঠনের রাজ্য শাখাকে নতুন ভাবে সাজানোর লক্ষ্যে প্রাথমিকভাবে সংগঠনের পদাধিকারীকদের নাম ঘোষণা করলেন ‘অখিল ভারত জয়গুরু সম্প্রদায়’-এর ‘কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ’এর মহাসচিব প্রিয়নাথ চট্টোপাধ্যায়।

অখিল ভারত জয়গুরু সম্প্রদায়’ পরিচালিত ‘মহামিলন মঠ’-এ আয়োজিত ‘শ্রী শ্রী গুরুপূর্ণিমা মহোৎসব ২০২৬’ নামাঙ্কিত এক অনুষ্ঠান মঞ্চ থেকে সংগঠনের রাষ্ট্রীয় মহাসচিব প্রিয়নাথ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে জানান, “রাজ্য আহ্বায়ক সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে আজ থেকে পশ্চিমবঙ্গে সংগঠনের বিরক্ত সংঘ, বিদ্বত সংঘ, মাতৃ সংঘ, ছাত্রযুব সংঘ, চিকিৎসক সংঘ, অধিবক্তা সংঘ, সমবায় সংঘ, ক্রীড়া সংঘ, শিক্ষক সেবক সংঘ, শ্রমিক সেবক সংঘ, কৃষক সেবক সংঘ, স্বদেশ সেবক সংঘ আদি একাধিক ভ্রাতৃ সংগঠনের মতো একাধিক শাখা সক্রিয় ভাবে কাজ করবে।”প্রিয়নাথ চট্টোপাধ্যায় একাধিক ভ্রাতৃ সংগঠনের নেতৃবৃন্দর নাম ঘোষণা করে জানান, “সংগঠনের আদর্শ, ধর্মীয় পরম্পরা, সনাতনী রীতি সহ ভারতীয় ঐতিহ্যের ধারক বাহক রূপে কাজ করবে এই আমাদের এই ভ্রাতৃ সংগঠনগুলো।”‘অখিল ভারত জয়গুরু সম্প্রদায়’-এর নবনির্মিত পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার রাজ্য আহ্বায়ক সৌরভ চক্রবর্তী তাঁর বক্তব্যে জানিয়েছেন, “ভারতীয় উচ্চ সনাতন ঐতিহ্যের প্রতি পূর্ণ আস্থা রেখে ‘গুরু কৃপাহি কেবলম’ এই আপ্তবাক্যকে পাথেয় করেই কাজ করবে ‘অখিল ভারত জয়গুরু সংঘ’-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ভ্রাতৃ সংগঠন।” তিনি আরও জানান যে লোকসভা বিধানসভা এবং জেলা ভিত্তিক এবং মন্ডল কমিটি গঠিত হবে আগামী দিনে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )