২১টি দেশের ১৪৬ জন বিশ্বমানের রাইডারকে নিয়ে ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগের সিজন ৩-এর দল গঠনের প্রক্রিয়া শুরু…

২১টি দেশের ১৪৬ জন বিশ্বমানের রাইডারকে নিয়ে ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগের সিজন ৩-এর দল গঠনের প্রক্রিয়া শুরু…

পুনে, ৮ অক্টোবর ২০২৬: বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক সুপারক্রস লিগ, ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগ (ISRL), সিজন ৩-এর জন্য রাইডার রেজিস্ট্রেশন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে। চারটি রেসিং ক্যাটাগরিতে ২১টি দেশ থেকে মোট ১৪৬ জন রাইডার রেজিস্ট্রেশন করেছেন। এই তালিকায় রয়েছেন আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত প্রতিযোগী এবং ভারতের শীর্ষস্থানীয় সুপারক্রস রাইডাররা। ফলে প্রতিযোগিতার মান আরও বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভারতে সুপারক্রসের বিকাশের জন্যও তৈরি হচ্ছে আরও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম। নতুন চালু হওয়া 250cc – Group ‘A’ Foreign Bikes only – Indian Futures ক্যাটাগরি এবং 250cc India Asia Mix ক্যাটাগরি মিলিয়ে ভারত থেকে ৩০ জন রাইডার রেজিস্ট্রেশন করেছেন।

আন্তর্জাতিক রাইডারদের মধ্যে সর্বাধিক ৩২টি রেজিস্ট্রেশন এসেছে ফ্রান্স থেকে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া ২০ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১৮। এছাড়াও ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, ইতালি, জাপান, কানাডা, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, সুইডেন, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা এবং মঙ্গোলিয়া থেকে রাইডাররা অংশ নিচ্ছেন। 450cc International ক্যাটাগরিতে ৪০ জন, 250cc International ক্যাটাগরিতে ৫৪ জন এবং 250cc India Asia Mix ক্যাটাগরিতে ২৬ জন রাইডারের রেজিস্ট্রেশন লিগের ক্রমবর্ধমান বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক মানকে তুলে ধরছে।সিজন ৩-এর রাইডার তালিকায় রয়েছেন সুপারক্রস জগতের বেশ কিছু পরিচিত নাম। 450cc International ক্যাটাগরিতে রয়েছেন সিজন ২-এর চ্যাম্পিয়ন Matt Moss, পাশাপাশি Jordi Tixier, John Short, Anthony Bourdon, Gregory Aranda, Ryan Breece, Luke Clout এবং Anthony Rodriguez। অন্যদিকে, 250cc International বিভাগে রয়েছেন Reid Taylor, Calvin Fonvieille, Justin Rodbell এবং Nico Koch। 250cc India Asia Mix ক্যাটাগরিতে Witsarut Salangam, Thanarat Penjan, Athison Ruadreo, Nakami Vidi Makarim, Ben Hallgren এবং Muhammad Athar Alghifari-এর মতো রাইডারদের উপস্থিতি আন্তর্জাতিক প্রতিযোগিতার গভীরতা আরও বাড়িয়েছে।ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশের অন্যতম সেরা সুপারক্রস রাইডাররা। তাঁদের মধ্যে রয়েছেন Rugved Barguje, Prajwal Vishwanath, Shlok Ghorpade এবং Ikshan Shanbhag। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান রাইডারদের সঙ্গে তাঁদের অংশগ্রহণ ভারতের মাটিতে উচ্চমানের প্রতিযোগিতা নিশ্চিত করার পাশাপাশি ভারতীয় রাইডারদের আন্তর্জাতিক মানের প্রতিযোগীদের বিরুদ্ধে নিজেদের দক্ষতা প্রমাণের আরও একটি সুযোগ করে দেবে।রাইডার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া প্রসঙ্গে Indian Supercross Racing League-এর Co-Founder & Director Eeshan Lokhande বলেন, “এ বছরের রেজিস্ট্রেশনের গুরুত্ব শুধুমাত্র রাইডারের সংখ্যা বা প্রতিনিধিত্বকারী দেশের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। সুপারক্রসের প্রতিষ্ঠিত বাজারগুলির দক্ষ ও অভিজ্ঞ রাইডাররা যখন বারবার ভারতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বেছে নিচ্ছেন, তখন তা আমাদের ক্রীড়া-পরিকাঠামোর মান এবং এই ইকোসিস্টেমের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি তাঁদের বাড়তে থাকা আস্থারই প্রমাণ। একইসঙ্গে, ভারতীয় রাইডারদের জন্য একটি সুসংগঠিত বিকাশের পথ তৈরি করার ক্ষেত্রে Indian Futures ক্যাটাগরি আমাদের ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই বিভাগে আমরা যে সাড়া পেয়েছি, তা-ও অত্যন্ত উৎসাহজনক। লিগ যত এগিয়ে যাবে, আমাদের লক্ষ্য থাকবে এমন একটি পেশাদার ইকোসিস্টেম তৈরি করা, যা বিশ্বমানের প্রতিভাকে আকৃষ্ট করবে এবং ভারতীয় রাইডারদের নিজেদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম দেবে।”ISRL Season 2 Champion Matt Moss বলেন, “পরপর দু’টি ISRL চ্যাম্পিয়নশিপ জয় করা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। প্রতি মরসুমেই প্রতিযোগিতার মান আরও বাড়ছে, প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হচ্ছে এবং প্রতিটি ফলাফলের জন্য আপনাকে নিজের সেরাটা দিতে হচ্ছে। ভারতের সমর্থকরা যেভাবে সুপারক্রসকে গ্রহণ করেছেন, তা অসাধারণ। তাঁদের তৈরি করা পরিবেশ প্রতিটি রাইডারকে নিজের সেরাটা দেওয়ার জন্য আরও অনুপ্রাণিত করে। পরপর দু’টি সফল মরসুমের পরেও আমি এখনও জয়ের জন্য সমানভাবে ক্ষুধার্ত এবং সিজন ৩-এ আরও একটি চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যেই পুরোপুরি মনোনিবেশ করছি।”রাইডার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এখন লিগের নজর upcoming rider auction-এর দিকে। এই নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলি রেজিস্টার করা চূড়ান্ত রাইডার তালিকা থেকে সিজন ৩-এর জন্য নিজেদের স্কোয়াড বেছে নেবে। এটি লিগের ক্যালেন্ডারের পরবর্তী গুরুত্বপূর্ণ মাইলস্টোন, যার মাধ্যমে দলগুলির গঠন চূড়ান্ত হবে এবং আসন্ন মরসুমের প্রতিযোগিতামূলক পরিমণ্ডল তৈরি হবে। উদ্বোধনী রাউন্ডের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )