স্বাধীনতার জন্য ছোটদের অঙ্কন প্রতিযোগিতা

ভারত বর্ষের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়াতে অনুষ্টিত হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা।

বেলঘরিয়া ঝাউতলা যুবক বৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতায় তিন বিভাগীয় বর্ষের ছাত্র ছাত্রীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিষয় ছিল পরিবেশ,স্বাধীনতা ও যেমন খুশি আঁকো।

এই উপলক্ষে এদিন প্রতিষ্ঠানের সভাপতি গৌতম বিশ্বাস,সম্পাদক বিপ্লব রায় চৌধুরী সহ বহু বিশিষ্টজন সফল প্রতিযোগীদেরকে পুরষ্কার বিতরণ করেন, এছাড়াও ছিল আবৃত্তি প্রতিযোগিতা এবং নাচ ও গান অনুষ্টিত হয়।
CATEGORIES Festival
