aclassimmigration.com.au
arthkaira.com.au
belivecare.com.au
cgms.com.au
crm.khosaconcrete.com.au
fatehservices.com.au
globecoffeehousesr.com
gurayatransport.com.au
highhopesmigration.com.au
highhopesptenielts.com.au
highhopestutoring.com.au
iconiktiles.com.au
inayafreight.com.au
kangtrans.com.au
khosaconcrete.com.au
makeupbymanpreet.com.au
mirealtors.com.au
myweightlossclinic.online
officergardensupplies.au
officergardensupplies.com.au
seekvisasolutions.com.au
shreeka.com
singhelectricalperth.com.au
spillthebeanscoffeeco.com
starcarcarrier.com.au
starksimmigration.com.au
steadfastmigration.com.au
sunvoltgroup.com.au
teralifurniture.com.au
vcanmigration.com.au
wgdreamhomes.com.au
yashcardrivingschool.com.au
24x7newsnation.com
aajbangla.com
aajtalkss.in
anandadin.com
anandadinmagazine.com
anandosangbadlive.com
anchorageinnkolkata.com
atnmediicaree.com
bangadarpannews.in
banglarkhoborakhobor.com
biswadarpan.com
brilmuseum.org
dledsolutions.in
durgapur24x7.com
grsnewsindia.in
icineface.com
khoborerdunia.com
koushanimedia.com
lifeofcalcutta.in
matricharan.in
mauryasur.in
newsbengalonline.com
newsstardom.in
newstv99.com
obosorevromon.in
patherdisari.in
presspower.in
prigrow.com
sangbadbharat.com
sangbadjonobarta.com
saramasteelfurniture.co.in
shahnazconsultancy.com
shouvikdas.com
siddharthachatterjee.in
srbnewsbangla.in
theuniversetimes.in
theviewsexpress.in
travelbazarglobal.in
upgradesolutions.in
utkarshabanglanews.in

মন্মথপুর প্রনব মন্দিরের উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজা ও প্রণব মহামিলন মেলা…

মন্মথপুর প্রনব মন্দিরের উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজা ও প্রণব মহামিলন মেলা…

দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্মথপুরে ভক্তি ও আধ্যাত্মিক আবহে সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রী বাসন্তী মাতার আরাধনা। ভারত সেবাশ্রম সঙ্ঘ-এর গ্রামীণ সেবা কেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে ছয়দিনব্যাপী ‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’ অনুষ্ঠিত হয়।
এ বছর মেলাটি ছিল ৯তম বর্ষে পদার্পণ। পাশাপাশি স্বামী প্রণবানন্দজি মহারাজ-এর গৌরবময় ১৩১তম শুভ আবির্ভাব বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। ১৩১টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাতৃমূর্তি উন্মোচন করা হয়, যা ভক্তদের মধ্যে গভীর আবেগ ও ভক্তির সঞ্চার করে। মেলার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সন্ন্যাসী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজন।
ছয়দিনব্যাপী এই মেলায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির এক অনন্য মেলবন্ধন দেখা যায়। মায়েদের লক্ষ্মী চরিত্র পাঠ, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, রামায়ণ ও মহাভারত বিষয়ক কুইজ, স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং কপিলমুনি-গঙ্গাসাগর সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। প্রতিদিন সন্ধ্যায় যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।
মহাসপ্তমীর দিন মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরে ১৩১ জন ছাত্রছাত্রী তাদের পিতা-মাতার পূজা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। মহাঅষ্টমীতে ১৩১ জন মা অন্নপূর্ণা পূজায় অংশগ্রহণ করেন এবং কুমারী পূজা ও সন্ধিপূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।
মহানবমীতে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা উপলক্ষে ১৩১ জন শিশু ভক্তি সহকারে পূজায় অংশগ্রহণ করে। পুরো মেলাজুড়ে ভক্তদের উচ্ছ্বাস, অংশগ্রহণ এবং আধ্যাত্মিক আবহ ছিল চোখে পড়ার মতো।
এই মহামিলন মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতিফলন হয়ে উঠেছে বলে মত এলাকার মানুষের।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )