ক্রিকেট মরসুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’ চালু করল ওয়াও মোমো…….

কলকাতা, ৩০ মার্চ ২০২৬: ক্রিকেট মরসুমকে সামনে রেখে ওয়াও মোমো শুরু করল সর্বভারতীয় ক্যাম্পেইন ‘ইন্ডিয়ান মোমো লিগ (IML)’। এই উদ্যোগের লক্ষ্য ম্যাচ চলাকালীন গ্রাহকদের অর্ডার সংখ্যা ও গড় অর্ডার ভ্যালু বৃদ্ধি করা।

ক্যাম্পেইনের আকর্ষণ হিসেবে কলকাতা-সহ ৬টি শহরভিত্তিক প্রাকৃতিক রঙের বিশেষ মোমো ভ্যারিয়েন্ট এবং ‘ইন্ডিয়ান মোমো লিগ স্পেসাল কম্বো চালু করা হয়েছে। পাশাপাশি, এই কম্বো কিনলে ম্যাচের টিকিট জেতার সুযোগও থাকছে। ৮০+ শহরে ৮০০+ আউটলেটের এই সংস্থা প্রত্যেক শহরের নিজস্ব রঙ- এর মোমো তৈরির ভাবনায় শহরভিত্তিক ফ্যানডম ও রিয়েল-টাইম এনগেজমেন্টকে যুক্ত করবে। এছাড়া লাইভ মোমো স্কোরবোর্ড-এর মাধ্যমে বিভিন্ন শহরের অর্ডার রিয়েল-টাইমে ট্র্যাক করা হবে।
এছাড়াও, এই ক্যাম্পেইনে একটি কনভার্সন-ড্রিভেন এনগেজমেন্ট লেয়ার যুক্ত করা হয়েছে। যারা এই কম্বো কিনবেন, তারা ম্যাচের টিকিট জেতার সুযোগ পাবেন—যার মাধ্যমে খাবার কেনাকাটার সঙ্গে সরাসরি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণের সুযোগও থাকছে ।
এই প্রসঙ্গে সংস্থার কো-ফাউন্ডার ও সিএমও মুরলি কৃষ্ণান বলেন, “ এই ইন্ডিয়ান মোমো লিগ -এর মাধ্যমে আমরা ফ্যানডমকে কনজাম্পশনে রূপান্তর করতে চাই। ‘প্রত্যেক শহরের নিজস্ব রঙের মোমো’ ধারণার মাধ্যমে আমরা এমন একটি ফরম্যাট তৈরি করছি, যেখানে সুস্বাদু মোমোটি নিজেই দলের প্রতি সমর্থনের রিয়েল-টাইম প্রকাশ হয়ে ওঠে। এর ফলে এই ক্রিকেট মরসুমে এই উদ্যোগের মাধ্যমে মোমোকে শুধু স্ন্যাক নয়, বরং ম্যাচ-টাইম রিচুয়াল হিসেবে প্রতিষ্ঠা করা এবং ডাইন-ইন ও ডেলিভারিতে চাহিদা বৃদ্ধি করা।– এটাই আমাদের লক্ষ্য”
