স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর রূপরেখা প্রকাশ নন্দনে….

স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর রূপরেখা প্রকাশ নন্দনে….

স্বাধীন ও আন্তর্জাতিক সিনেমাকে উদযাপনের লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (SVIFF) ২০২৬। এই চলচ্চিত্র উৎসবের সার্বিক পরিকল্পনা, দেশ-বিদেশের চলচ্চিত্রের তালিকা এবং বিভিন্ন পর্বে প্রদর্শনীসূচি আনুষ্ঠানিকভাবে জানাতে আজ ১ সেপ্টেম্বর, ২০২৬ কলকাতার নন্দন ৪-এ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় নন্দনে।

উপস্থিত ছিলেন অঞ্জন বোস, অতনু রায়,মানস বসু,প্রসেনজিৎ মজুমদার ও প্রবীর মহাপাত্র, উৎসব কমিটির পরিচালক পল্লব রায়।চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতি ও ভাবনার আদান-প্রদানই এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ। এবারের উৎসবে থাকছে নানা বৈচিত্র্য।দেশ-বিদেশের চলচ্চিত্রের মিলনমেলাভারতসহ আমেরিকা, কানাডা, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের স্বাধীন ও বৈচিত্র্যময় চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে থাকছে ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, অ্যানিমেশন এবং তথ্যচিত্র।বিভিন্ন ভাষা ও আধুনিক মাধ্যমবাংলা, হিন্দি, ওড়িয়া, মালয়ালম, তামিল, তেলুগু-সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে তৈরি শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি-ও এবারের উৎসবে বিশেষ স্থান পেয়েছে।স্কুল ও কলেজে সিনেমা প্রদর্শনীতরুণ প্রজন্মের কাছে চলচ্চিত্রকে পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ হিসেবে বিভিন্ন স্কুল ও কলেজের ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, মতিবিল কলেজ, মতিবিল রবীন্দ্র মহাবিদ্যালয়, গোবরডাঙা নেতাজি বিদ্যাপীঠ শিশুএকাডেমি, মানবাজার কলেজ এবং ঝাড়গ্রামের পাটমদা কলেজ।শহরের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র প্রদর্শনীশহরের কেন্দ্র থেকে আঞ্চলিক ক্ষেত্র—সব জায়গাতেই পৌঁছে যাবে এই চলচ্চিত্র উৎসব।

কলকাতার নন্দনে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী থাকবে। এছাড়াও মৌলালী রামকৃষ্ণ গোসাইটি, জেনেসিস বিল্ডিং, হাতিবাগান কম্পাস অফিস, দমদম অরবিন্দ স্কুল-সহ পশ্চিমবঙ্গের একাধিক স্থানে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।বিশেষ সম্মাননা ও পুরস্কারউৎসবের সমাপনী পর্বে আগামী ১২ সেপ্টেম্বর বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।

চলচ্চিত্র ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে।ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড,ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য হীরালাল সেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড,বাংলা ও ভারতীয় সিনেমার প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ পুরস্কারের আয়োজন।উৎসবের উদ্বোধন হবে ৪ সেপ্টেম্বর, প্রদর্শনী চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।এই উৎসবের মাধ্যমে স্বাধীন চলচ্চিত্র, নতুন প্রতিভা এবং দেশ-বিদেশের বিভিন্ন ভাষার সিনেমাকে একই মঞ্চে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে চলচ্চিত্রচর্চা ও সাংস্কৃতিক ভাবনার প্রসার ঘটানোই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )