দুই দশকে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালের বিশ্বজোড়া যাত্রা…

কলকাতা | ১ সেপ্টেম্বর, ২০২৬: ২০২৭ সালের জানুয়ারিতে ২০তম সংস্করণে পা রাখতে চলেছে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল। দুই দশক ধরে লেখক, চিন্তাবিদ, শিল্পী ও পাঠক-শ্রোতাদের এক মঞ্চে এনে বই, ভাবনা ও সংলাপের এক আন্তর্জাতিক পরিসর তৈরি করেছে এই উৎসব।টিমওয়ার্ক আর্টস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ফেস্টিভ্যালের প্রোডিউসার সঞ্জয় কে. রায় বলেন, “বই ও ভাবনা মানুষকে একত্রিত করার ক্ষমতা রাখে… ২০তম সংস্করণে পা রেখে আমরা এই যাত্রাকে উদ্যাপন করছি এবং সামনে অপেক্ষা করে থাকা আরও অসংখ্য সংলাপের দিকে তাকিয়ে আছি।”জয়পুরে লেখক-পাঠকদের একটি সমাবেশ থেকে বিশ্বের অন্যতম পরিচিত সাহিত্য মঞ্চে পরিণত হয়েছে ফেস্টিভ্যাল। এখনও পর্যন্ত ৮,০০০-এরও বেশি লেখক, বক্তা ও শিল্পী এতে অংশ নিয়েছেন। উৎসব প্রাঙ্গণে এসেছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, সম্প্রচার সহযোগিতা ও সংবাদমাধ্যমের মাধ্যমে এটি পৌঁছেছে আনুমানিক ১০০ কোটিরও বেশি মানুষের কাছে।ফেস্টিভ্যালের কো-ডিরেক্টর নমিতা গোখলে বলেন, “ভারতের আত্মা নিহিত রয়েছে তার সাহিত্যিক ঐতিহ্য এবং ভাষাগত বৈচিত্র্যের মধ্যে।” ২০তম বর্ষে ‘ভাষা স্বরমালা’ সিরিজের মাধ্যমে ভারতের বহু ভাষাকে সম্মান জানানো হবে।টিমওয়ার্ক আর্টস-এর প্রেসিডেন্ট প্রীতা সিং বলেন, “আমরা উৎসবের আগামী অধ্যায়ের দিকেও তাকিয়ে আছি—আরও গভীর সহযোগিতা গড়ে তোলা, নতুন শ্রোতা ও পাঠকের কাছে পৌঁছনো এবং আরও বৃহত্তর সাংস্কৃতিক প্রভাব তৈরি করা।”জয়পুরের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেস্টিভ্যালের ১৫টিরও বেশি আন্তর্জাতিক সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। “ভাবনা। গল্প। সংলাপের ২০ বছর।”—এই ভাবনাকে সামনে রেখে ২০তম বর্ষের ঘোষণা ভারতের ২২টি সরকারি ভাষায় প্রকাশিত হয়েছে।রাজস্থান সরকারের সহযোগিতায় ২০তম জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল ১৪ থেকে ১৮ জানুয়ারি, ২০২৭ জয়পুরে অনুষ্ঠিত হবে।
