আম্বেদকরের স্মরণে পিছিয়ে পড়া মানুষের পাশে আইটি সেবা পশ্চিমবঙ্গ ইউনিটআম্বেদকর১৩৫তম….

আম্বেদকরের স্মরণে পিছিয়ে পড়া মানুষের পাশে আইটি সেবা পশ্চিমবঙ্গ ইউনিটআম্বেদকর১৩৫তম….

জয়ন্তী উদযাপন আয়কর ভবনে আয়োজিত হল বিশেষ আলোচনা সভা।ভারতরত্ন বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী স্মরণে বুধবার কলকাতার আয়কর ভবনে একটি বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়ে গেল। অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম সার্কেলের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত সুরভি বর্মা গর্গ।অনুষ্ঠানে বাবাসাহেব আম্বেদকরের জীবন ও দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক ডঃ সুধাকর সরদার।অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় আই বাড়া এবং সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার জানান, বাবাসাহেবের আদর্শকে পাথেয় করে সামাজিক সংহতি বজায় রাখাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ।

আয়কর দপ্তরের বিভিন্ন আধিকারিক ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে।শুধু আলোচনা সভাই নয় পাশাপশি সমাজ সেবায় বিশেষ উদ্যোগ নেন তারা ।এদিন সন্দেশখালীর হরিগুরু চাঁদ মিশন , পুরুলিয়ার সিধ কানহো বিরসা গুরুগমকে মিশন স্কুল কে আর্থিক অনুদান দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )