শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন।

শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন।

শিবরাত্রি ও শিব চতুর্দশী উপলক্ষে বৈষ্ণব সম্প্রদায়ের অনুগামীদের উদ্যোগে ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে উঠল বাগবাজার গৌড়ীয় মঠ। বৈষ্ণব দর্শনে শিবকে ‘পরম বৈষ্ণব’ রূপে মান্য করা হয়। এই ভাবধারাকেই সামনে রেখে এদিন বিশেষ পূজা, অভিষেক, আরতি ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়।


সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজা অনুষ্ঠান। গৌড়ীয় মঠের আচার্য্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ শিবলিঙ্গে জল ও দুধ দিয়ে মহাভিষেক সম্পন্ন করেন। এরপর একে একে অন্যান্য সন্ন্যাসী ও ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে প্রণাম নিবেদন করেন।


মঠ সূত্রে জানা যায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে প্রতিদিনই শিবের আরাধনা করা হয়। বৈষ্ণব শাস্ত্র মতে, শিব ভগবান বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ ভক্ত বা ‘পরম বৈষ্ণব’। সেই দর্শনের ভিত্তিতেই শিবরাত্রি ও শিব চতুর্দশীতে বিশেষভাবে শিব পূজার আয়োজন করা হয়।
মিশনের সহ সেবাসচিব ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ বলেন, “বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা শিবজিকে চরম পরম বৈষ্ণব জ্ঞানে আরাধনা করেন। তাই এদিন বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়।”
অনুষ্ঠিত হয় মহা আরতি ও হরিনাম সংকীর্তন। কীর্তনের ধ্বনিতে মুখর হয়ে ওঠে মঠ প্রাঙ্গণ। বহু ভক্ত উপস্থিত থেকে প্রার্থনা ও প্রসাদ গ্রহণ করেন। ধর্মীয় আবহে দিনভর এই আয়োজন ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও ভক্তিভাবের সঞ্চার করে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )