ম্যাজিক পেন: স্বপ্ন ভাঙা থেকে স্বপ্ন গড়ার এক আবেগঘন যাত্রা”

চলচ্চিত্র: “ম্যাজিক পেন”
স্বপ্ন, সংগ্রাম এবং নিঃস্বার্থ মানবিকতার এক অনন্য গল্প নিয়ে আসছে বাংলা চলচ্চিত্র “ম্যাজিক পেন”।
এক পুরনো জমিদার বাড়িকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির কাহিনি। সেখানে এক কিশোরী তার মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে দিনযাপন করে।

প্রতিদিন সকালে, ঠিক যখন সে স্বপ্ন দেখতে শুরু করে, তখনই পাড়ার এক দুষ্টু ছেলে তাকে বিরক্ত করে জাগিয়ে তোলে। তার এই নিরন্তর উৎপীড়নে মেয়েটি প্রতিদিনই স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়। ছেলেটি প্রায়ই তাকে কটাক্ষ করে বলে—
“একটা ছেঁড়া খাতায় সুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখছ!”
একদিন, সেই একই ঘটনার পুনরাবৃত্তির পর মেয়েটি ছেলেটিকে ধরতে গিয়ে ব্যর্থ হয় এবং হতাশ হয়ে বনের ধারে গিয়ে বসে পড়ে। সেখানেই তার হাতে আসে এক রহস্যময় জাদুর কলম। ধীরে ধীরে সে আবিষ্কার করে—এই কলম দিয়ে সে যা আঁকে, তা-ই বাস্তবে রূপ নিতে শুরু করে।

কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় শক্তি থাকা সত্ত্বেও সে কখনোই নিজের জন্য কিছু চায় না; বরং অন্যদের সাহায্য করতেই নিজেকে নিয়োজিত রাখে। ফলে একের পর এক প্রশ্ন উঠে আসে—কেন এই জাদুর কলমটি শুধুমাত্র তার কাছেই এল? সে কি কখনো নিজের জীবনের পরিবর্তনের কথা ভাববে? এই জাদুর কলম কি তাকে তার হারানো জীবন ফিরিয়ে দিতে পারবে?
এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই দেখতে হবে “ম্যাজিক পেন”।
৬ই মার্চ থেকে সিনেমা হলে স্বগৌরবে প্রদর্শিত হচ্ছে এই ছবি। ইতিমধ্যেই ১৫ই মার্চ অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ স্ক্রীনিং। বর্তমানে ছবিটি প্রদর্শিত হচ্ছে পদ্মশ্রী সিনেমা হল (যাদবপুর) এবং আলোচনা সিনেমা হল (নবদ্বীপ)-এ। খুব শীঘ্রই নন্দনেও হতে চলেছে আরও একটি বিশেষ স্ক্রীনিং।
অভিনয়ে: অরুন ব্যানার্জি, সঞ্জীব সরকার, সুব্রত গুহ রায়, নুর ইসলাম, অনন্যা বিশ্বাস, সুচরিতা মান্না, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ
গল্প: রূপা বিশ্বাস
এই অনুপ্রেরণামূলক গল্পটি উপভোগ করার জন্য সকল দর্শককে নিকটস্থ সিনেমা হলে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
