বিসিসিআই ঘোষণা করেছে, ২০২৭ সালের আইপিএল মৌসুম থেকে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে। তবে এই দলগুলি ভারতেরই বিভিন্ন শহরকে প্রতিনিধিত্ব করবে।
নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামের প্রস্তুতি চলছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বেস প্রাইস ধার্য করা হয়েছে ৫ হাজার কোটি টাকা।