সারা দেশে নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম কার্যকর হবে।
নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় পড়াশোনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করা হবে এবং পরীক্ষার চাপ কমিয়ে সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে।
শিক্ষাবিদরা বলছেন, এই নীতি সফলভাবে রূপায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।