প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় ‘মন মানে না’—স্বাদে আহ্লাদের সহযোগিতায় জমজমাট প্রিমিয়ার।

প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় ‘মন মানে না’—স্বাদে আহ্লাদের সহযোগিতায় জমজমাট প্রিমিয়ার।

১৩ ফেব্রুয়ারি শুভ মুক্তি পেল বাংলা ছবি “মন মানে না”।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত “মন মানে না” বাংলা ছবির শুভ মুক্তি ঘটলো ১৩ ফেব্রুয়ারি প্রিয়া সিনেমা হলে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক ভৌমিক এবং হিয়া চট্টোপাধ্যায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুদীপা বসু সহ আরো অন্যান্যরা।

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়ের এই ছবিতে অভিষেক ঘটলো। “মন মানে না” ছবিটি দেখতে এলেন টলিউডের বড় পর্দা ছোট পর্দার এক ঝাঁক শিল্পীরা! স্বাদে আহ্লাদের সহযোগিতায় “মন মানে না” ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী সংগীতা দাস এবং “স্বাদে আহ্লাদের” কর্ণধার ও বিপণন সচিব গৌতম সূত্রধর।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )