দর্শকের সামনে এল ড. সুধাসত্ত্ব চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন….

দর্শকের সামনে এল ড. সুধাসত্ত্ব চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন….

শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের ইনক্স প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন বাংলা চলচ্চিত্র “প্রত্যাবর্তন (The Homecoming)”-এর প্রিমিয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট অতিথিরা। ছবিটি পরিচালনা করেছেন ড. সুধাসত্ত্ব চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন পাঞ্চালি চট্টোপাধ্যায়।


এই চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে ছয়জন মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলনকে কেন্দ্র করে, যেখানে তাদের অতীত স্মৃতি, বর্তমান জীবনের টানাপোড়েন ও অপ্রত্যাশিত কিছু ঘটনার মাধ্যমে মানবিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। প্রিমিয়ার শো শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে নির্মাতারা তাঁদের অভিজ্ঞতা ও ছবির ভাবনা তুলে ধরেন। দর্শকমহলে ছবিটি ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )