কোল ইন্ডিয়া লিমিটেড-কে ‘বেস্ট এন্টারপ্রাইজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান।

কোল ইন্ডিয়া লিমিটেড-কে মুম্বইয়ে অনুষ্ঠিত Forum of Women in Public Sector (WIPS)-এর ৩৬তম জাতীয় সম্মেলনে (১১ ফেব্রুয়ারি) মর্যাদাপূর্ণ ‘বেস্ট এন্টারপ্রাইজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সম্মেলনটি Standing Conference of Public Enterprises (SCOPE)-এর তত্ত্বাবধানে আয়োজিত হয়।

এই সম্মান প্রদান করা হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান শ্রী বি সাইরামের দূরদর্শী নেতৃত্ব এবং পরিচালক (কার्मिक) ড. বিনয় রঞ্জনের দিকনির্দেশনায় নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলার উল্লেখযোগ্য উদ্যোগের স্বীকৃতিস্বরূপ।
কোল ইন্ডিয়া লিমিটেড সংস্থার অভ্যন্তরে নারী কর্মীদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সম্প্রদায় পর্যায়ে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এই পুরস্কারটি জনউদ্যোগ ক্ষেত্রে উৎকর্ষতা ও লিঙ্গ অন্তর্ভুক্তির ক্ষেত্রে সংস্থার অগ্রণী ভূমিকার স্বীকৃতি বহন করে।
কোম্পানির পক্ষ থেকে শ্রীমতী রেখা পাণ্ডে, মহাব্যবস্থাপক (এইচআর/সিএসআর) ও WIPS সিজিবি সদস্য, সুস্রী মিষ্টি ব্যানার্জি, ব্যবস্থাপক (এইচআর), সুস্রী নিশা রঞ্জন, ব্যবস্থাপক (এইচআর) এবং সুস্রী সুষ্রী, ব্যবস্থাপক (সিস্টেমস) এই সম্মান গ্রহণ
