“সিআইও ফিউচারস্কেপ ২০২৬ : AI-এর নেতৃত্বেই তথ্যপ্রযুক্তি শিল্প”

“সিআইও ফিউচারস্কেপ ২০২৬ : AI-এর নেতৃত্বেই তথ্যপ্রযুক্তি শিল্প”


নিজস্ব প্রতিবেদন, কলকাতা: শনিবার সিআইও অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারেরে উদ্যোগে ‘সিআইও ফিউচারস্কেপ ২০২৬’ ৭ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান। কলকাতার তাজ সিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮০ জনেরও বেশি সিআইও হাজির ছিলেন। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল “এআই এবং এন্টারপ্রাইজ প্রযুক্তির ভবিষ্যৎ”। এই অনুষ্ঠানেj মূল বক্তা ছিলেন ইন্ডিয়া পাওয়ারের সঞ্জীব সিনহা, টিসিজি ডিজিটালের নারায়ণ বসাক, সেঞ্চুরি প্লাইবোর্ডের সন্দীপ প্রধান এবং দেশের অন্যান্য সিআইও-রা।
এর আগে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়। সিআইও অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারের সভাপতি ডঃ সন্দীপ প্রধান সাংবাদিকদের বলেন, “সিআইও ফিউচারস্কেপ ২০২৬ ভারতে উন্নততর প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। ২০২৬ সালে আমরা এগিয়ে গিয়েছি। এই সময়ে এআই আর পরীক্ষামূলক প্রযুক্তি এই সময়ে এআই তথ্যপ্রযুক্তিকে নেতৃত্ব দেবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে, সিআইওরা আরও দায়িত্বশীল, নিরাপদ এবং উন্নততর প্রযুক্তি পথে এগিয়ে যাওয়ার জন্য একত্রিত হচ্ছেন।

যা আগামী দিনের তথ্যপ্রযুক্তি শিল্পের আশাপ্রদ ফল দেবে। আমাদের লক্ষ্য যন্ত্র নয় বরং যন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া।”
সিআইও অ্যাসোসিয়েশন তথ্যপ্রযুক্তির উন্নয়নে জাতীয় পর্যায়ে কাজ করে চলেছে। যেখানে প্রযুক্তির বিকাশ, জ্ঞানের দ্বারা সমস্ত সহকর্মীদের সহযোগিতা করা এর মূল উদ্দেশ্য। এই সংগঠন কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং চ্যাপ্টর কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। সিআইও অ্যাসোসিয়েশন আজ ভারত এবং আন্তর্জাতিকভাবে ১৯টি অধ্যায় পরিচালনা করে চলেছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )