সাড়ম্বরে পালিত কালপুরুষ পত্রিকা প্রকাশ অনুষ্ঠান।

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রথীন্দ্রমঞ্চে সাড়ম্বরে পালিত হল কালপুরুষ আয়োজিত সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন উৎসব। কালপুরুষ পত্রিকা প্রকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি জগতের বিভিন্ন গুণীজনকে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও ভাষাতাত্ত্বিক পন্ডিত পবিত্র সরকার। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি জয়দীপ চট্টোপাধ্যায়, বাচিকশিল্পী সুনীল বণিক, কবি শশীবালা বর্মন অধিকারী, চিত্রপরিচালক অর্পিতা কামিল্যা, বাচিকশিল্পী পাপিয়া সরকার এবং কবি ও সমাজকর্মী মানব মুখোপাধ্যায়। সম্মানিত হলেন চিত্র সাংবাদিক রাজেন বিশ্বাস। নৃত্য, সঙ্গীত, শ্রুতিনাটক ও নাটকের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানটি মনোময় হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি কালপুরুষের কর্ণধার অরুণিমা চ্যাটার্জী এবং উপদেষ্টা নির্মাল্য বিশ্বাসের সুচারু পরিচালনায় সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরিজিৎ ঘোষ।
