শ্রীচৈতন্য টেকনো স্কুলের ‘ডঃ বি. এস. রাও মেমোরিয়াল ন্যাশনাল স্পোর্টস মিট’-এর রাজ্যস্তরের প্রতিযোগিতার শুভ সূচনা।

শ্রীচৈতন্য টেকনো স্কুলের ‘ডঃ বি. এস. রাও মেমোরিয়াল ন্যাশনাল স্পোর্টস মিট’-এর রাজ্যস্তরের প্রতিযোগিতার শুভ সূচনা।

শ্রী চৈতন্য টেকনো স্কুল, পশ্চিমবঙ্গ, ২০ জানুয়ারি, ২০২৬:
তরুণ প্রজন্মের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাকে অন্বেষণ ও বিকশিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ জুড়ে শ্রীচৈতন্য টেকনো স্কুলের সকল শাখার উদ্যোগে শুরু হলো ‘ডঃ বি. এস. রাও মেমোরিয়াল ন্যাশনাল স্পোর্টস মিট’-এর রাজ্য পর্যায়ের আসর। এই প্রতিযোগিতায় অনন্য ক্রীড়াশৈলী প্রদর্শনকারী কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে জাতীয় স্তরের ক্রীড়া মঞ্চে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে।

শ্রীরামপুরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভসূচনা করেন প্রধান অতিথি ডঃ সুদীপ্ত রায়, মাননীয় বিধায়ক, শ্রীরামপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী গিরিধারী সাহা, চুঁচুড়ার বিধায়ক শ্রী অসিত মজুমদার, শ্রীরামপুর পৌরসভার সি আই সি – শ্রী সন্তোষ কুমার সিং, শ্রীরামপুরের এসিপি শ্রী শুভঙ্কর বিশ্বাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট (ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ) শ্রী সুমন মণ্ডল, বিশিষ্ট সমাজকর্মী শ্রী নিরঞ্জন সাহা, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী চিনু দাস, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শর্মিষ্ঠা দাস, স্পোর্টিং ক্লাবের সম্পাদক শ্রী ধনঞ্জয় হাতি এবং শ্রীরামপুরের আই সি শ্রী সুখময় চক্রবর্তী।

শ্রীচৈতন্য টেকনো স্কুল, পশ্চিমবঙ্গের রাজ্য প্রধান শ্রী রবিকিরণ কদমবালা-র সুযোগ্য নেতৃত্বে এবং তত্ত্বাবধানে সমগ্র প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে।

শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলার প্রশংসা করে প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারপার্সন শ্রীমতী ঝাঁসি লক্ষ্মী বাঈ এবং সম্মানীয় পরিচালকবৃন্দ— শ্রীমতী সীমা, শ্রীমতী সুষমা, শ্রী শ্রীধর ও শ্রী নগেন্দ্র এক যৌথ বার্তায় সকল প্রতিযোগীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই ক্রীড়া উৎসব শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি ও খেলোয়াড় সুলভ মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে এবং জাতীয় পর্যায়েও তাঁরা সাফল্যের ধারা বজায় রাখবে।

প্রথাগত শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক— তথা সামগ্রিক বিকাশের যে অঙ্গীকার শ্রীচৈতন্য টেকনো স্কুল গ্রহণ করেছে, ‘ডঃ বি. এস. রাও মেমোরিয়াল ন্যাশনাল স্পোর্টস মিট’ তারই এক উজ্জ্বল প্রতিফলন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )